নিজস্ব প্রতিনিধি, কলকাতা,২৮জানুয়ারি :- কোন্নগরের বিভিন্ন জায়গায় বিধায়ক প্রবীর ঘোষালের ছবি দিয়ে পড়লো দাদার অনুগামী লেখা ব্যানার,রয়েছে গেরুয়া রং। উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক প্রবীর ঘোষালের ছবি দিয়ে দাদার অনুগামী ব্যানার পড়লো তারই বিধানসভা এলাকার বিভিন্ন জায়গায়। আজ সকালে কোন্নগর শহরজুড়ে বিভিন্ন জায়গায় দেখা যায় বিধায়ক প্রবীর ঘোষালের ছবি দিয়ে ব্যানার আর নীচে লেখা দাদার অনুগামী। কিছুদিন আগেই সাংবাদিক বৈঠকে তৃণমূল দলের কোর কমিটি ও দলের মুখপাত্র পদ ছাড়ার কথা জানিয়ে দেন বিধায়ক প্রবীর ঘোষাল। তার পর বিধায়ক এর অফিসের সামনে বিক্ষোভ দেখায় তৃনমূল কর্মীরা এবং তার নামে ওঠে গদ্দার স্লোগান। বিধায়কের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন তৃণমূল দলের একাংশ। আজ সকালে আবার দেখা যায় কোন্নগর শহরের বিভিন্ন জায়গায় বিধায়ক প্রবীর ঘোষালের ছবি দিয়ে দাদার অনুগামী ব্যানার পরে গেছে,রয়েছে গেরুয়া রং ।তবে এই ব্যানার পড়ায় উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রে আবার রাজনীতির অন্য সমীকরণ শুরু হলো বলে মনে করছে রাজনৈতিক মহল। বিধাক প্রবীর ঘোষাল বলেন কে এই ব্যানার লাগিয়েছে তার জানা নেই। উত্তরপাড়ায় ভুমি পুত্র তিনি। অনেক মানুষ তাকে ভাল বাসে। দাদার অনুগামী থাকতেই পারে। ভারতীয় জনতাপাটিতে যোগদান দেবেন কিনা এখনো তিনি কোন সিদ্ধান্ত নেয়নি বলে জানান।
Post Top Ad
Thursday, 28 January 2021
Home
Unlabelled
প্রবীর ঘোষালের ছবি দিয়ে পড়লো দাদার অনুগামী লেখা ব্যানার,
প্রবীর ঘোষালের ছবি দিয়ে পড়লো দাদার অনুগামী লেখা ব্যানার,
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment